banglahour

আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অপরাধ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৯ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:২৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রাম থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় কোমরের বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল স্থানীয়দের বরাতে জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট, সাদা গেঞ্জি, কালো হুডি ও নীল রঙের জ্যাকেট।

সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি বানী ইসরাইল।

ঘটনাটি তদন্ত করে দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল