
(৪ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ছয় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর কাঁচিঝুলি কাটাখালি এলাকায় বিভাগের কমিশনার ও সিটি কর্পোরেশন প্রশাসক ফারাহ শাম্মী শীতার্ত, অসহায় ও দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, রাজস্ব কর্মকর্তা নাসরিন বেগম সেতু, পরিবহন বিভাগের পরিচালক রাজিব উল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।