
(৩ বছর আগে) ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার বৈধ ঘোষণা ছিল একমাত্র বঙ্গবন্ধুর। অনেকেই ছিলেন পাঠক। পাঠক আর ঘোষক এক না। যারা ৭ মার্চ পালন করেনা তারা স্বাধীনতার পক্ষের নয়।
মঙ্গলবার (৭মার্চ) সকালে ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, যারা ৭ মার্চ পালন করেনা তারা স্বাধীনতার পক্ষের নয়। বিএনপির সময় ৭ মার্চ ভাষণ নিষিদ্ধ ছিলো।
গণতন্ত্র ধংস করেছে বিএনপি। তারা এমন এক দল যাদের নিজেদের ঘরে দল নেই। গণতন্ত্র ধ্বংস করেছিল বিএনপি আর তা মেরামতের কাজ করছে আওয়ামী লীগ।