banglahour

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগোচ্ছে, নতুন দিগন্তের দিকে এগোবে

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৮:২৫ অপরাহ্ন

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদী লুনা বলেছেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের প্রতিষ্ঠার সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন নেতৃত্ব প্রদর্শন করেছেন। জেল-জুলুম, নির্যাতন ও নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। তাঁর ত্যাগ ও সাহস আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশ এগোচ্ছে এবং আগামীতে নতুন দিগন্তের দিকে পৌঁছাবে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য তিনি সময়োপযোগী ও সাহসী নেতৃত্ব দিচ্ছেন। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।”

এই বক্তব্য তিনি ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন। এই দোয়া ও শোকসভার আয়োজন করেন ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।

স্থানীয় নেতা আব্দুল মুকিত মেম্বার সভাপতিত্ব করেন, আর সুমন মিয়া অনুষ্ঠান পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতারা ছালিক মিয়া, ফজল আহমদ জনি, আব্দুল মতিন, ইসলাম উদ্দিন, জমির আহমদ, সৈয়দ মোফাজ্জল আলী, শফি আহমদ চৌধুরী, লাহি হোসেন মেম্বার, তাজুল ইসলাম, আনহার মিয়া, আবুল কালাম মেম্বার, জুয়েল আহমদ, রমজান আলী, সাদেক আহমদ, সাহেদ মাসুদ, রাজু আহমদ প্রমুখ।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল