banglahour

ভৈরবে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও সংবর্ধনা

রাজনীতি | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৬ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৩:৫০ অপরাহ্ন

ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মো. কবির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক। তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত স্বাধীন রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে জামায়াতের অবস্থান সবসময় দৃঢ়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ইউনিট সদস্য মো. কামরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য দেন ভৈরব উপজেলা শাখার নায়েবে আমির মাহবুব উল্লাহ মুসা, জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম ছিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল