banglahour

মোংলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির প্রচারণা

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(৬ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৪৫ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম মুখ্য সংগঠক ও বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা রহমাতুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় তিনি এ প্রচারণায় অংশ নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির বাগেরহাট জেলা প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ মেরিন, বাগেরহাট জেলা যুব শক্তির রিপন হালদার, মোংলা পৌর নেতা সোহেল হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

প্রচারণাকালে মোল্লা রহমাতুল্লাহ বলেন, বহু মানুষের রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করেছে। ফ্যাসিবাদী শক্তি যেন আর ফিরে আসতে না পারে, সে লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা ও সচেতনতা বৃদ্ধিতে তারা কাজ করে যাচ্ছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল