banglahour

কুড়িগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ৩ আটক

অপরাধ | রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি

(৮ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৪৬ অপরাহ্ন

কুড়িগ্রামে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ওই যুবক কাচিচর ফারাজি পাড়া এলাকায় চুরির চেষ্টা করছেন বলে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, “নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আইনজ্ঞরা বলছেন, চোর সন্দেহে কাউকে হত্যা করা গুরুতর অপরাধ এবং এতে আইনের শাসন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল