banglahour

কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(৯ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৫৩ অপরাহ্ন

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৭) গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পুনরায় সভাপতি, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

গতকাল (৯ জানুয়ারি) রাতে নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়। সভা সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ। উপদেষ্টা খায়রুল আহসান মানিকের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদিত হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে গোলাম কিবরিয়া, সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম চৌধুরী খোকন এবং সহ-সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসাইন ও জাহাঙ্গীর আলম ইমরুল দায়িত্ব পেয়েছেন।

অর্থ সম্পাদক হিসেবে মাসুদ আলম, দপ্তর সম্পাদক এইচ এম মহিউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রাসেল মনোনীত হয়েছেন।

নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, তাওহিদ হোসেন মিঠু, তানভীর খন্দকার দিপু, আবু মুসা, আরিফ মজুমদার এবং মাহফুজ নান্টু। সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফ উদ্দিন রনী, আজিজুল হক, মোঃ রফিকুল ইসলাম ও রকিবুল ইসলাম (ম্যাক)।

এছাড়া খায়রুল আহসান মানিক ও সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা এবং ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে আজীবন সদস্য ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল