banglahour

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

অপরাধ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি

(৭ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৭:৩০ অপরাহ্ন

কটিয়াদীর চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে শনিবার সকালে ছেলের ছুরিকাঘাতে এক বাবা নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তি হলেন বজলুর রহমান (৬৫), মৃত সাহেব আলীর ছেলে। ঘটনায় অভিযুক্ত ছেলে যোবায়ের (২০) পালিয়ে গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বজলুর রহমান জমিতে পানি সেচের জন্য সেলু মেশিনের তেল কিনতে যোবায়েরের কাছে টাকা চেয়েছিলেন। টাকা দিতে অস্বীকার করলে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে যোবায়ের ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করলে বজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল