banglahour

কুড়িগ্রামে অসহায়দের জন্য কম্বল বিতরণ এসএসসি-২০০৩ ব্যাচের উদ্যোগে

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৭:৩৪ অপরাহ্ন

কুড়িগ্রাম: টানা দুই সপ্তাহের তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের কুড়িগ্রামে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এসএসসি-২০০৩ সালের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ব্যাচ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পুরো কার্যক্রমটি সম্পূর্ণ ব্যাচের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত হয়।

কম্বল পেয়ে শীতকাতর মানুষরা খুশি ও স্বস্তি প্রকাশ করেন। এসএসসি-২০০৩ ব্যাচের প্রতিনিধি নাহিদ হাসান রবিন বলেন, “উত্তরের হিমেল বাতাসে প্রতিবছরই অসহায় মানুষগুলো কষ্টে দিন কাটায়। তাদের কথা বিবেচনা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

এই মানবিক কার্যক্রমে সহায়তা করেছেন সাদিকুর রহমান এবং পুরো আয়োজনের দিকনির্দেশনা দিয়েছেন সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল