
(৯ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, ৪:০৩ অপরাহ্ন
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস (Ivars Ijabs) রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা হয়। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম এবং পর্যবেক্ষণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ইভার্স ইজাবস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।