banglahour

চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৯ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, ৫:১০ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিবেট ক্লাব। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডিবেট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আসলাম হোসেন পাঁচ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা, প্রশ্নপত্র ফাঁসের মূলহোতাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রমাণ, নিয়োগ ব্যবস্থার স্থায়ী সমাধান এবং যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করা।

বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তামান্না খাতুন, সদস্য সচিব রনি বিশ্বাসসহ ডিবেট ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল