banglahour

গ্রামাঞ্চলে ধানের শীষের জোয়ার: প্রিন্স

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৫ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ২:৩১ অপরাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে দলের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গ্রাম-গঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ তৈরি হয়েছে। এই জনসমর্থনের ঢেউ দেখে কিছু রাজনৈতিক দলের মধ্যে অস্বস্তি ও গাত্রদাহ শুরু হয়েছে।

তিনি বলেন, বিএনপি একটি নারী-বান্ধব রাজনৈতিক দল। নারীর শিক্ষা, ক্ষমতায়ন, মর্যাদা, নিরাপত্তা, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। আগামী দিনে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

রোববার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে আয়োজিত মহিলা সংগঠকদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, নারী নেত্রী পুষ্প রানী, তাহমিনা আক্তার, নাজমা আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল