banglahour

পাওনা টাকা চাওয়ায় হত্যার হুমকি, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সারাদেশ | এমএ হালিম | ভৈরব প্রতিনিধি

(৯ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:০৮ অপরাহ্ন

পাওনা টাকা দাবি করায় ইটভাটায় পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ তুলে পাওনা টাকা ফেরত পেতে ভৈরবে সংবাদ সম্মেলন করেছেন কয়লা ব্যবসায়ী কাজী মো. হেলাল উদ্দিন। মঙ্গলবার দুপুরে ভৈরবের এনপিএস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে কাজী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কবির ব্রিকসের মালিক কবির হোসেন, নাজমা বেগম, মিলি বেগম ও আবুল কালামের কাছে তার কয়লা ব্যবসার মোট ৩৭ লাখ টাকা পাওনা রয়েছে। প্রায় তিন বছর আগে তার কাছ থেকে বাকিতে প্রায় ৮০ লাখ টাকার কয়লা ক্রয় করা হলেও দীর্ঘদিন ধরে ৩৭ লাখ টাকা পরিশোধ করা হয়নি।

তিনি আরও বলেন, একাধিকবার পাওনা টাকা চাইলে উল্টো তাকে ইটভাটায় পুড়িয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে মামলা দায়ের করলে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সহযোগী ব্যবসায়ী মো. জুয়েল মিয়া, মো. সোহেল মাহমুদ, কামাল উদ্দিন ও চান মিয়া অভিযোগের সমর্থন জানিয়ে বলেন, পাওনা টাকা না পাওয়ায় কাজী হেলাল উদ্দিন ঋণের চাপে চরম মানবেতর জীবন যাপন করছেন। তিনি ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছেন না এবং নিরাপত্তাহীনতায় রাতে ঘুমাতেও পারছেন না।

ভুক্তভোগী ব্যবসায়ী কাজী মো. হেলাল উদ্দিন দ্রুত পাওনা টাকা আদায় ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল