
(৫ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:০৮ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে নগরীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মদন মোহন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে লামাবাজার থেকে পদযাত্রা শুরু হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাপ্ত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পদযাত্রার সময় শহীদ হাদির হত্যার বিচার চেয়ে লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।
পদযাত্রায় উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ হাবিব রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের তানভীর ইসলাম তানিম, হেডওয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আল আমিন আহমেদ ইমন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. ফারুক কাজী এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদ।