banglahour

বাংলাদেশ মানুষের কোন নিরাপত্তা নেই- জি এম কাদের

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৮ মার্চ ২০২৩, বুধবার, ৩:১১ অপরাহ্ন

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি অস্বাভাবিক দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এখন একটি অনিরাপদ দেশ। দেশে মানুষের কোন নিরাপত্তা নেই। সড়কে, কর্ম ক্ষেত্রে এমনকি ঘরেও নিরাপত্তা নেই। সম্পদের নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নেই, মানুষের জীবনেরও নিরাপত্তা নেই। বেঁচে থাকার জন্যে মানুষ যেখানে নিরাপত্তা খোঁজে, সেখানেই করুণ মৃত্যু হচ্ছে মানুষের।

আজ বুধবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ২০২২ সালের ৪ জুন রাতে চট্টগ্রামের সিতাকুন্ডে বি এম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে ৫০ জন নিহত হয়। আহত হয় অন্তত ৬০ জন।

এ বছর গেলো ৪ মার্চ শনিবার, সিতাকুন্ডে সিমা অক্সিজেন লিমিটেড এর কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ৩০ জন। ৫ মার্চ রাজধানীর সাইন্সল্যাব এলাকায় একটি মার্কেটে বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। গতকাল, ৭ মার্চ বুধবার,  সিদ্দিক বাজার নর্থ সাউথ রোডের ভবনে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য। এখন দুর্ঘটনা যেন স্বাভাবিক ঘটনা।

এ সময় গোলাম মোহাম্মদ কাদের বলেন,  আমরা জানতে পারলাম না কেন গেলো বছর চট্টগ্রামের সিতাকুন্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ হয়েছিলো। ধামাচাপা দেয়া হয়েছে, কারণ, সেখানে সরকার দলীয় লোকজন জড়িত। আমরা চাই সকল বিস্ফোরণের ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হোক এবং তদন্ত রিপোর্ট প্রকাশ করা হোক। কাদের ব্যর্থতায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে দেশের মানুষ তা জানতে চায়।

এসময় ঘটনা স্থানে উপস্থিত ছিলেন - জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস-চেয়ারম্যান তারেক এ আদেল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সহ জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল