banglahour

ডিএমপির ডিসেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করলেন কমিশনার

জাতীয় | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩০ অপরাহ্ন

 ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদান রাখায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

ডিসেম্বর-২০২৫ মাসে ডিএমপির অপরাধ বিভাগগুলোর মধ্যে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ এবং শ্রেষ্ঠ থানা হয়েছে চকবাজার থানা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আবদুল্লাহ আল মামুন, পিপিএম।
শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন শেরেবাংলা নগর থানার এসআই মোঃ আব্দুল রাজ্জাক ও যাত্রাবাড়ী থানার এসআই মহিউদ্দিন জুয়েল।
এছাড়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই)দের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মোঃ আক্তারুজ্জামান পলাশ এবং মুগদা থানার এএসআই মোঃ আক্তারুল ইসলাম।

গোয়েন্দা বিভাগের মধ্যে ডিবি-লালবাগ বিভাগ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। পাশাপাশি ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিমের টিম লিডার, সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, পিপিএম শ্রেষ্ঠ টিম লিডার হিসেবে পুরস্কৃত হন।

ট্রাফিক বিভাগের মধ্যে ট্রাফিক-গুলশান বিভাগ শ্রেষ্ঠ নির্বাচিত হয়। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট এস এম আব্দুল আজিজ এবং মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল হাসিব।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল