banglahour

বাঘাইছড়িতে শীতার্তদের পাশে সেনাবাহিনী

সারাদেশ | মিল্টন বাহাদুর | রাঙ্গামাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:১০ অপরাহ্ন

রাঙামাটির বাঘাইছড়িতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প (২০ ইসিবি) এর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় পরিবারকে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বাঘাইছড়ির মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি জনগোষ্ঠীর পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম (শাসম), এনডিসি, পিএসসি।

এছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সড়ক পরিবহন উইংয়ের উপ-প্রধান শারমিন আক্তার, উপ-প্রধান (সংযুক্ত) নাসরীন সুলতানা, ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ওয়াসিকুল ইসলাম, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক (সীমান্ত সড়ক প্রকল্প) কর্নেল তানিম শাহরিয়ার, এএফডব্লিউসি, পিএসসি এবং স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন, পিএসসি।

কর্মসূচি শেষে অতিথিরা ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন সীমান্ত সড়ক প্রকল্পের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল