banglahour

১৮ কোটি মানুষ দেশনায়ক তারেক রহমানের পাশে: আরিফুল হক চৌধুরী

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩০ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশে গুম, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি বিগত ১৭ বছরে জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী দেশ ও দলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে অনুষ্ঠিত দিনব্যাপী দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঐতিহাসিক জুলাই আন্দোলনে ছাত্রজনতা রক্ত দিয়েছে। শহীদ ও আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার ছাত্রজনতা। তাদের ত্যাগকে অবমূল্যায়ন করা যাবে না। আমাদের কর্তব্য হলো ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তাদের স্মরণ ও সম্মান নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, আগামী ২২ জানুয়ারি দেশনায়ক তারেক রহমান সিলেটে আসবেন। তিনি যেন মনে রাখেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরী হিসেবে ১৮ কোটি মানুষ তাঁর পাশে আছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও উপজেলা-ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাহফিলের অন্য অংশগ্রহণকারীরা দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল