banglahour

ফ্যাসিবাদের বিরুদ্ধে গণভোটে অংশ নেওয়ার আহ্বান

জাতীয় | বান্দরবান প্রতিনিধি

(৯ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৪:০২ অপরাহ্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ফ্যাসিবাদকে দমন ও প্রতিহত করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, অতীতে যেসব অন্যায় ও অবিচার হয়েছে, তা আর চলতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের উদ্যোগে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে এবং এই সনদের বিষয়ে সর্বস্তরের জনগণের মতামত জানার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চান, একটি সমৃদ্ধ ও ন্যায্য রাষ্ট্র গড়তে চান—তারা সবাই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবেন।”

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বান্দরবানে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল