banglahour

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ | কুড়িগ্রাম প্রতিনিধি

(৯ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামের সদরে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে স্থানীয় অংশীদারদের নিয়ে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ জানুয়ারি (বুধবার) দুপুর ১২টায় বেলগাছা ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি (Strengthening Social and Behavior Change) প্রকল্পের উদ্যোগে এবং ইউনিসেফের অর্থায়নে এ সভা আয়োজন করা হয়।

বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেলগাছা বরকাতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান এবং স্বাস্থ্যকর্মী (এফপিআই) রাসেল মিয়া।

সভায় আরও বক্তব্য রাখেন এসএসবিসি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর সাগর ইসলাম, বাবুল চন্দ্র রায়, খোরশেদুল ইসলাম ও রোকন উদ দৌলা।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল