banglahour

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলছে, আজ সপ্তম দিন

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:১২ অপরাহ্ন

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি কার্যক্রমের সপ্তম দিন আজ শুক্রবার। সরকারি ছুটির দিন হলেও নির্বাচন কমিশন (ইসি) আপিল শুনানির কার্যক্রম অব্যাহত রেখেছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আজ ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিল এবং অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকাভুক্ত আপিলগুলোর শুনানি নেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ধারাবাহিকভাবে এসব আপিলের শুনানি গ্রহণ করে সিদ্ধান্ত দিচ্ছে কমিশন।

এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে দেশের ৩০০টি সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর পরবর্তী ধাপে নির্বাচনী প্রচারণাসহ অন্যান্য কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল