banglahour

মনোনয়ন আপিল শুনানির অষ্টম দিনে ১০০ আপিল নিষ্পত্তির প্রস্তুতি

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ১:৪৯ অপরাহ্ন

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী দুই ভাগে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এদিন ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি গ্রহণ করবে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার শেষ দিনের শুনানির মাধ্যমে মোট ৬৪৫টি আপিল নিষ্পত্তি করা হবে।

শুনানিতে অংশ নিতে আসা প্রার্থীদের মধ্যে এখনো নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ও কমিশনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেও, আবার অনেকে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার কথাও জানান।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল শুনানির মাধ্যমে যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল