banglahour

ফরিদপুরে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সারাদেশ | জেলা প্রতিনিধি |ফরিদপুর

(৯ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৪১ অপরাহ্ন

ফরিদপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কাজাখস্তানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি। তাদের উদ্যোগে জেলার এক হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র এবং শিশু শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটির সভাপতি ফরহাদ আকনের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে তাঁর পিতা আব্দুল ওহাব আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় চরবিষ্ণুপুর ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের জন্য ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়।

জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি মিজানুর রহমান রাজু জানান, কাজাখস্তানে শিক্ষকতা পেশায় নিয়োজিত ফরহাদ আকনের আর্থিক সহায়তায় মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল