banglahour

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে স্বতন্ত্র ইনস্টিটিউটের দাবিতে মানববন্ধন

শিক্ষা | জেলা প্রতিনিধি | ফরিদপুর

(২ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৪৩ অপরাহ্ন

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত করে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে স্বতন্ত্র ইনস্টিটিউট ঘোষণা করে প্রজ্ঞাপন জারির দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেন তারা।

দাবি আদায়ের অংশ হিসেবে শিক্ষার্থীরা শহরের বায়তুল আমান এলাকায় রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করলে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।

খবর পেয়ে জনদুর্ভোগ এড়াতে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাসান বিন মুহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল