banglahour

কুমিল্লায় আইসিএল শফিক গ্রেপ্তার, গ্রাহকের অর্থ আত্মসাত

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী |জেলা প্রতিনিধি | কুমিল্লা

(৯ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৪৬ অপরাহ্ন

হাজার হাজার গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও সাজাপ্রাপ্ত শফিকুর রহমানকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে আটক করা হয়। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন থানায় দায়ের করা গ্রাহকদের অর্থ আত্মসাত সংক্রান্ত একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে আইসিএল বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। কিন্তু নির্ধারিত সময়ে আমানত ফেরত না দিয়ে গ্রাহকদের নানা ভয়ভীতি ও চাপের মধ্যে রাখা হয়।

গ্রেপ্তারের খবরে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পাওনা অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল