banglahour

পিরোজপুর টিটিসির দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, মানববন্ধন

শিক্ষা | মো. মিজানুর রহমান | জেলা প্রতিনিধি | পিরোজপুর

(২ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার, ৩:০৬ অপরাহ্ন

পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে টিটিসি চত্বরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগের মুখে থাকা ইন্সট্রাক্টররা হলেন— সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান এবং ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর কবির আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশগামী কর্মীদের জন্য টিটিসিতে পরিচালিত তিন দিনব্যাপী প্রি-ডিপার্চার ট্রেনিং ও সৌদি আরবগামীদের তাকামল অ্যাসেসমেন্ট পরীক্ষায় অর্থের বিনিময়ে পাস করানোর একটি অবৈধ বাণিজ্য দীর্ঘদিন ধরে চলছে। বক্তাদের দাবি, এই প্রক্রিয়ায় প্রায় ১০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, বিদেশগামী শ্রমিকদের অসহায় অবস্থাকে কাজে লাগিয়ে একটি চক্র অনৈতিক সুবিধা গ্রহণ করছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

মানববন্ধন থেকে অভিযুক্ত দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত দুই ইন্সট্রাক্টরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন রিসিভ করা সম্ভব হয়নি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল