
(২ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার, ৩:০৮ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) কটিয়াদী পৌর এলাকার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সৈয়দ আরেফিন তারা, শফিকুর রহমান বাদল, মো. শহিদুল্লাহ, আতিকুর রহমান আতিক, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সম্পাদক শামসুল হক চান মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় কটিয়াদী উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় ও সাংগঠনিক আয়োজন নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।