banglahour

যৌথ অভিযানে অস্ত্র-গোলাসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

অপরাধ | মনিরুল ইসলাম দুলু | জেলা প্রতিনিধি | বাগেরহাট

(৮ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ২:৩৮ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি সকাল ৭টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারা চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) নামে দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, সাত রাউন্ড তাজা গোলা, একটি ম্যাগাজিন এবং প্রায় ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল