banglahour

ফরিদপুরে পেট্রোল পাম্প ও পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

অপরাধ | শেখ মনির হোসেন |জেলা প্রতিনিধি |ফরিদপুর

(৮ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ২:৪২ অপরাহ্ন

ফরিদপুরে পেট্রোল পাম্পসহ দুই স্থানে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে সদর উপজেলার মুন্সিবাজার ও বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড ফিলিং স্টেশনে রাত আনুমানিক ৪টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার মো. সাইদুর রহমান জানান, ধারালো অস্ত্রধারী প্রায় ১১ জনের একটি দল পাম্পের দক্ষিণ পাশ দিয়ে প্রবেশ করে। তারা নজেলম্যান ও মিটারম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশরুমের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অন্যদিকে একই রাতে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস কুন্ডুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত ওই বাড়িতে হানা দিয়ে প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও ৭ ভরি রূপার অলংকার লুট করে নেয়। এসআই তাপস কুন্ডু বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত রয়েছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল