banglahour

নড়াইলে দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারাদেশ | জেলা প্রতিনিধি |নড়াইল

(৯ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ২:৫১ অপরাহ্ন

নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নড়াইল পৌরসভার আশ্রম রোডের রূপগঞ্জ বাজারে অবস্থিত সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে কেক কেটে দিবসটি পালন করা হয়। দৈনিক জনবাণী পরিবার আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি বায়েজিদ বিল্লাহ, মুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারক হাজরা, গাজী টেলিভিশন (জিটিভি) ও নড়াইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাহমুদ হোসেন, বৈশাখী টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি মিরাজ খান, ভোরের পাতা ও স্পন্দন পত্রিকার প্রতিনিধি স্বপন কুমার দাস, সাংবাদিক মধু সরকার, সাংবাদিক উজ্জ্বল রায়সহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জনবাণী পত্রিকার নড়াইল প্রতিনিধি শাকিল আহমেদ।

এসময় বক্তারা দৈনিক জনবাণী পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল