banglahour

নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত ময়মনসিংহের বিজিবি

জাতীয় | কাজী মোহাম্মদ মোস্তফা |জেলা প্রতিনিধি|ময়মনসিংহ

(৯ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৩:২৫ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ময়মনসিংহ সেক্টরে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে বিজিবির কনফারেন্স রুমে আয়োজিত এক ব্রিফিংয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ এসব কথা জানান।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ৭ জেলার ৩৯টি সংসদীয় আসনে ১২৬ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ২৪২ দশমিক ৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত ৪৮টি বিওপি পূর্ণ সক্ষমতায় দায়িত্ব পালন করবে।

লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করবে।

এ সময় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল