banglahour

মারিশ্যা জোনে ভোটকেন্দ্র পরিদর্শন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজনীতি | মিল্টন বাহাদুর |জেলা প্রতিনিধি |রাঙ্গামাটি

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:১১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে বাঘাইছড়ির মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে তিনি ভোটকেন্দ্রগুলো পরিদর্শনকালে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি) উদ্যোগে ৬টি স্কুলের ৬৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এসব স্কুল হলো—

বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়

নিউলাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

রুপকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

পশ্চিম বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়

এছাড়া শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন সদরে মাতাব্বর পাড়া ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ৫ হাজার টাকা নগদ অনুদান এবং বাঘাইছড়ি পৌরসভায় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়।

মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মসূচি চালিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল