banglahour

ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা: জামালপুরে সংবাদ সম্মেলন

রাজনীতি | আলী আকবর|জেলা প্রতিনিধি | জামালপুর

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:১৩ অপরাহ্ন

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জেলা শাখা) তাদের নাম ব্যবহার করে শহরের শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গের চেষ্টা করছে এমন অভিযোগ করেছে সংগঠনের নেতারা। তারা বলেন, কিছু কুচক্রী মহল ছাত্রদলের নাম ভাঙিয়ে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ছাত্রদলের নাম ব্যবহার করে শহরে মশাল মিছিল, কাফনের কাপড় পরে মিছিল, রেললাইন অবরোধ ও আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক তৈরি করছে। এই ধরনের কর্মকাণ্ড ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করছে এবং জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র বলে মনে করছেন তারা।

জেলা ছাত্রদল নেতারা স্পষ্টভাবে জানান, নির্বাচনকালীন এই ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলার দায় তারা কখনও বহন করবে না। তারা উচ্ছৃঙ্খল ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জ্বল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল