banglahour

বিএনপিতে নবযোগদানকারীদের সঙ্গে মতবিনিময় ও সদস্য ফরম বিতরণ

রাজনীতি | মো. মিজানুর রহমান |জেলা প্রতিনিধি| পিরোজপুর

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:১৩ অপরাহ্ন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপিতে নবযোগদানকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় ইন্দুরকানী উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান কবির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন ও মোস্তান হাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার, ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, দলের আদর্শকে আরও সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নবযোগদানকারী জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তৃণমূল পর্যায়ে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল