banglahour

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট কাটতে গিয়ে দুই যুবকের মৃত্যু

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা | জেলা প্রতিনিধি | ময়মনসিংহ

(৯ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭) ও তার বন্ধু রাকিব মিয়া। হৃদয় পেশায় মাছ বিক্রেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিলা স্কুল হোস্টেল মাঠের পরিত্যক্ত টিনশেডের পেছনে থাকা একটি অকেজো ল্যাম্পপোস্ট করাত দিয়ে কাটার সময় পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হৃদয়কে হাসপাতালে নেওয়া হয়।

পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এসআই নজরুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে শোক ও উত্তেজনা বিরাজ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল