banglahour

মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনও–ওসির মতবিনিময়

সারাদেশ | রিপন সারওয়ার|জেলা প্রতিনিধি| ময়মনসিংহ

(৭ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:১৩ অপরাহ্ন

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র ও মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে চা-চক্র ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

সোমবার রাতে মুক্তাগাছা প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সভায় প্রেসক্লাব সভাপতি এফ এম এ সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম। এ ছাড়া প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও কৃষ্ণ চন্দ্র সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যম ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা আহ্বান জানান। পাশাপাশি গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ওসি মো. লুৎফুর রহমান বলেন, মুক্তাগাছা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল