banglahour

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে পিরোজপুরে শিক্ষক সমাবেশ

সারাদেশ | মো. মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৯ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:০১ অপরাহ্ন

আসন্ন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পিরোজপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম আজিজী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। সমাজ ও রাষ্ট্র গঠনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গণভোট বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ ও মা সমাবেশ আয়োজনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং রাষ্ট্র সংস্কারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল