banglahour

ময়মনসিংহের ১১ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৬৬ প্রার্থী

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:০৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন শেষে মোট ৬৬ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। শেষ দিনে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া):
এ আসনে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান (মুক্তা) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ প্রার্থিতা প্রত্যাহার করেন। চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. জিল্লুর রহমান, কমিউনিস্ট পার্টির আজহারুল ইসলাম, লেবার পার্টির মুহাম্মদ রাশেদুল হক, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. আ. রাজ্জাক এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান ওমর।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা):
৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মতিউর রহমান ও জামায়াতে ইসলামীর মো. আনোয়ার হাসান প্রত্যাহার করেন। প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বিএনপির মোতাহার হোসেন তালুকদার, খেলাফত মজলিসের মুহাম্মদুল্লাহ, ইসলামী আন্দোলনের গোলাম মাওলা ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস উদ্দিন শেখ, জাতীয় পার্টির মো. এমদাদুল হক খান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহ শহীদ সারোয়ার।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর):
৭ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. ফজলুর রহমান ও জামায়াতে ইসলামীর মো. বদরুজ্জামান প্রার্থিতা প্রত্যাহার করেন। চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির এম. ইকবাল হোসেইন, ইসলামী আন্দোলনের মো. শরিফুল ইসলাম, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর এ.কে.এম. আরিফুল হাসান, নেজামে ইসলাম পার্টির মো. আবু তাহের খান এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান।

ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর):
১০ জন মনোনয়ন দাখিল করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মোস্তাক আহম্মদ প্রার্থিতা প্রত্যাহার করেন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামরুল আহসান এমরুল, জাতীয় পার্টির মো. মূসা সরকার, কমিউনিস্ট পার্টির এমদাদুল হক মিল্লাত, গণসংহতি আন্দোলনের মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. লিয়াকত আলী, ন্যাশনাল পিপলস পার্টির মো. হামিদুল ইসলাম এবং সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর শেখর কুমার রায়।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা):
৬ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম প্রার্থিতা প্রত্যাহার করেন। প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বিএনপির মোহাম্মদ জাকির হোসেন, জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান আকন্দ, ইসলামী আন্দোলনের মুহাম্মদ সিরাজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের মোহাম্মদ নজরুল ইসলাম এবং এবি পার্টির মো. রফিকুল ইসলাম।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া):
৯ জন প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের মো. রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম প্রত্যাহার করেন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মো. আখতারুল আলম, জামায়াতে ইসলামীর মো. কামরুল হাসান মিলন, ইসলামী আন্দোলনের মো. নূরে আলম সিদ্দিকী, জামায়াতের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন, আখতার সুলতানা, তানভীর আহমেদ রানা এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্রিগেডিয়ার (অব.) মো. সাইফুল ইসলাম।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল):
৯ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আ. কুদ্দুস ও মো. নজরুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করেন। দুজনের মনোনয়ন বাতিল হয়। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির ডা. মো. মাহাবুবুর রহমান, জামায়াতে ইসলামীর মো. আছাদুজ্জামান, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত ও জয়নাল আবেদীন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ):
৭ জনের মধ্যে জামায়াতে ইসলামীর মনজুরুল হক হাসান ও খেলাফত মজলিসের আহাম্মদ হোসেন ভূঞা প্রার্থিতা প্রত্যাহার করেন। একজনের মনোনয়ন বাতিল হয়। চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ইসলামী আন্দোলনের শাহ নূরুল কবির, এলডিপির মো. আওরঙ্গজেব বেলাল এবং জাতীয় পার্টির ফখরুল ইমাম।

ময়মনসিংহ-৯ (নান্দাইল):
১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. মামুন বিন আব্দুল মান্নান প্রত্যাহার করেন এবং একজনের মনোনয়ন বাতিল হয়। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির ইয়াসের খান চৌধুরী, জাতীয় পার্টির হাসমত মাহমুদ, গণফোরামের মো. লতিফুল বারী (হামিম), ইসলামী আন্দোলনের মো. সাঈদুর রহমান, খেলাফত মজলিসের শামসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী প্রফেসর এ.আর. খান, হাসিনা খান চৌধুরী ও পিন্টু চন্দ্র বিশ্বশর্মা।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও):
১২ জন প্রার্থীর মধ্যে আলমগীর মাহমুদ, আল ফাতাহ মো. আ. হান্নান ও মো. মুশফিকুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করেন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মোহাম্মদ আক্তারুজ্জামান, জামায়াতে ইসলামীর মো. ইসমাঈল, জাতীয় পার্টির মো. আল আমিন (সোহান), ইসলামী আন্দোলনের মো. হাবিবুল্লাহ বেলালী, এলডিপির সৈয়দ মাহবুব মোর্শেদ, কমিউনিস্ট পার্টির মো. সাইফুস সালেহীন, গণসংহতি আন্দোলনের এ.কে.এম. শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী মো. মতিউর রহমান এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমান।

ময়মনসিংহ-১১ (ভালুকা):
৬ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফ উল্লাহ পাঠান প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপির ফখর উদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. মোস্তফা কামাল এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম।

ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল