banglahour

ফ্রান্সে কুলাউড়া সরকারি কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রবাস | আবু তাহের। ফ্রান্স প্রতিনিধি।

(২ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:৪৭ অপরাহ্ন

১০ জানুয়ারি শনিবার, প্যারিসের পাশ্ববর্তী ওভারভিল্যে একটি অভিজাত হলে ফ্রান্স অ‍্যালামনাই এসোসিয়েশন কুলাউড়া সরকারি কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঐতিহাসিক মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর, প্রাণবন্ত এবং দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে সাফল্যমণ্ডিত। ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষার শেকড় ও স্মৃতিচারণের টানে মিলনমেলায় অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে যেন প্যারিস শহরে কুলাউড়া কলেজের আনন্দ ও ভালোবাসার ছোঁয়া ছড়িয়ে পড়েছিল।

অনুষ্ঠানের সূচনা হয় ভায়োলিনে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। শিল্পী হিসেবে ছিলেন আরশী চৌধুরী। এরপর প্রয়াত সকল শিক্ষকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষার্থী সাব্বির আহমেদ চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন, কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে যারা নিরলসভাবে প্রতিষ্ঠানটির মান ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। মিলনমেলায় অংশগ্রহণকারী সকল প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ।

প্রথম পর্বে সিনিয়র শিক্ষার্থীরা স্মৃতিচারণে বক্তব্য দেন লুলু আহমেদ, মোঃ মিরজান আলী, আতিকুর রহমান, অজয় দাস, হাসান সিরাজ, কিশোর দে ও সিপার আহমদ।
দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা বক্তব্য দেন হেপী দে, আবুল কালাম মামুন, পারভেজ রশিদ খান, আব্দুর রহমান, মনধীর কুমার বোস, সামাদ খান রাজু, হাফিজুর রহমান, এম. আশরাফুর রহমান, লুৎফর রহমান শাহান শহিক ও জুয়েল মাহমুদ।

প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানার্থে বিশেষ ব্যাজ ও উত্তরী প্রদান করেন ফরাসি নাগরিক ও তথ্যপ্রযুক্তি সংস্থার পরিচালক জনাব Sébastien Caririque Rai Shibaji।

সাংস্কৃতিক পর্বে গানে দর্শকদের মুগ্ধ করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাহুল আনন্দ ও সুমা দাশ। বিশেষ নৃত্য পরিবেশন করেন জিএম শরিফুল ইসলাম ও তার দল সৃজনশীল নৃত্যাঙ্গন এবং শিশু শিল্পী আবৃত্তিতে মঞ্চ মাতান।

অনুষ্ঠানের এক পর্যায়ে সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বলেন, ফ্রান্সে বসবাসরত কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ব্যতিক্রমধর্মী। পুরো অনুষ্ঠানটি আনন্দের জোয়ারে ভাসছে। তাদের এমন আয়োজন আমাদের সত্যিই অভিভূত ও আনন্দিত করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল