
(৭ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ১:৫৯ অপরাহ্ন
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পঞ্চবটি–মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়ের প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপনসহ গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এ কারণে আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ আশপাশের এলাকায় (আদমজী ইপিজেড এলাকা ব্যতীত) সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে