banglahour

প্রধান বিচারপতির সঙ্গে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৯ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৫:১৮ অপরাহ্ন

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এ সাক্ষাতে অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বিচার বিভাগের উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে দুই দেশের নিরাপত্তা আরও সুদৃঢ় করতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার বিষয়ে মতবিনিময় করা হয়। এ ধরনের আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল