banglahour

চুয়াডাঙ্গার দুই আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

রাজনীতি | রিফাত রহমান |জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৫:৩৪ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া চুয়াডাঙ্গার দুইটি আসনে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন। অনুষ্ঠানে প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষণায় চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ‘দাঁড়িপাল্লা’ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ‘ধানের শীষ’ প্রতীক পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন ‘দাঁড়িপাল্লা’ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজীব ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, “নির্বাচনী আচরণবিধি সকল প্রার্থীর জন্য কঠোরভাবে অনুসরণীয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল