banglahour

খুলনার ৬ আসনে ৩৮ প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ

রাজনীতি | ব্যুরো প্রধান|খুলনা

(২ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ৫:৪০ অপরাহ্ন

খুলনার ছয়টি আসনে ৩৮ জন প্রার্থীর মাঝে নির্বাচনি প্রতীক বিতরণ করেছে রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঁচটি আসনের ২৮ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খন্দকার। আর খুলনা জেলা নির্বাচন অফিস থেকে একটি আসনের ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

প্রতীক বিতরণের সময় রিটার্নিং কর্মকর্তারা সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, নির্বাচিত হলে খুলনা-৩ আসনের বন্ধ থাকা পাটকল পুনরায় চালু ও আধুনিকীকরণ করে বেকার সমস্যা দূর করা তার প্রধান কাজ হবে। এই প্রত্যয় নিয়ে তিনি আজই নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

অন্যদিকে জামাতের প্রার্থী মাহফুজুর রহমান মাদক নির্মূলে স্থায়ী সমাধান কল্পে আজ থেকে প্রচারণা শুরু করবেন।

এ ছাড়া অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—

খুলনা-৪ আসনে বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

খুলনা-৫ আসনে জামাত প্রার্থী, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার

একই আসনে বিএনপি প্রার্থী, বিসিবির সাবেক চেয়ারম্যান আলী আজগর লবি

খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু

তারা প্রত্যেকে তাদের দলের প্রতীক পেয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল