
(৩ বছর আগে) ১০ মার্চ ২০২৩, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন
ঢাকা: যাঁরা বাংলাদেশকে দেখতে পারেন না, শেখ হাসিনাকে দেখতে পারেন না, তারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালান। শেখ হাসিনার কারণেই উন্নয়নগুলো তরতর করে হচ্ছে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে ৪০ বিশ্বব্যক্তিত্বের যে অভিযোগ তা একেবারে অলীক।
বৃহস্পতিবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে, রোল মডেল পৃথিবী স্বীকার করেছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অনেকে, যাঁরা বাংলাদেশকে দেখতে পারেন না, শেখ হাসিনাকে দেখতে পারেন না, তারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালান।
উল্লেখ্য, এক খোলা চিঠিতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ৪০ জন বিশ্বব্যক্তিত্ব।