banglahour

সম্প্রীতির লক্ষ্যে ময়মনসিংহে এক মঞ্চে প্রার্থীদের শপথ

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা| জেলা প্রতিনিধি |ময়মনসিংহ

(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:১৫ অপরাহ্ন

‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’—এই প্রতিপাদ্য সামনে রেখে বহুদলীয় সম্প্রীতি জোরদারে ময়মনসিংহে এক মঞ্চে শপথ গ্রহণ করেছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর জিমনেসিয়ামে ময়মনসিংহ–৪ (সদর) আসনের প্রার্থীরা এ শপথে অংশ নেন।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, সম্প্রীতি-টিম ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে চার দিনব্যাপী এই সম্প্রীতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই প্ল্যাটফর্মে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এনসিপি ও গণফোরামের প্রার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্যোক্তাদের মতে, ‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’—এই বার্তাটি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নিজ নিজ আসনের প্রার্থীদের মাধ্যমে সমর্থকদের মধ্যে শান্তির আহ্বান পৌঁছে দেওয়াই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল