banglahour

সিলেট-১ এ ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ শুরু

রাজনীতি | বিলকিস আক্তার সুমি| ব্যুরো প্রধান | সিলেট

(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:২০ অপরাহ্ন

‘এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট–১ আসনে গণসংযোগ কার্যক্রম শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রথম দিনের মতো এ গণসংযোগ পরিচালনা করা হয়।

গণসংযোগে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট–১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, তারা একটি ন্যায়ভিত্তিক, জনকল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান। ‘এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি’—এই লক্ষ্য বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

প্রথম দিনের কর্মসূচিতে স্থানীয় বাজার, সড়ক ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয় এবং পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, দলীয় কর্মী ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশ নেন।

দলীয় নেতারা জানান, এটি গণসংযোগ কার্যক্রমের সূচনা মাত্র। আগামী দিনগুলোতে সিলেট–১ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ আরও জোরদার করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল