
(৭ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:২২ অপরাহ্ন
আসন্ন গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পিরোজপুরে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ। ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপ-পরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ আব্দুল হাই নিজামী।
সমাবেশে বক্তারা আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব ও সুফল তুলে ধরেন। পাশাপাশি ইমামদের মাধ্যমে মসজিদভিত্তিকভাবে মুসল্লিদের গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করা এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।