banglahour

হিন্দু সম্পত্তি দখলকারীরাই ভারতের বন্ধু : কুমিল্লায় ডা. তাহের

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী|জেলা প্রতিনিধি| কুমিল্লা

(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:২৫ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিলে মানুষের জায়গা-জমি ও সম্পদ দখলের শিকার হতে হয় না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলকারীদেরই ভারত বন্ধু মনে করে। আসন্ন নির্বাচনই নির্ধারণ করবে—বাংলাদেশ আবার চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের হাতে যাবে, নাকি একটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সমাবেশের আগে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে ডা. তাহের ছুফুয়া বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও সালাম বিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের নানা প্রত্যাশা ও মতামত শোনেন। সকাল থেকে শুরু হওয়া প্রচার-প্রচারণা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদিন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, জামায়াত নেতা মহিউদ্দিন ভুঁইয়া নইম, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।

সমাবেশে সভাপতিত্ব করেন জি এস খলিলুর রহমান মজুমদার।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল