banglahour

মহিপুরকে উপজেলা করতে চাইলে ধানের শীষে ভোট দিন : মোশাররফ হোসেন

রাজনীতি | মনিরুল ইসলাম| কুয়াকাটা প্রতিনিধি

(৭ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:৩৫ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা হবে। তিনি বলেন, “মহিপুরকে উপজেলা হিসেবে দেখতে চাইলে ধানের শীষে ভোট দিন। ভাগ্যের পরিবর্তন ও সম্মানের সঙ্গে বাঁচতে চাইলে ধানের শীষেই ভোট দিন।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর থানা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, “আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বলছেন, তারা এখন সংকটে আছেন এবং মনে করছেন বিএনপি তাদের আদর করছে। আমি সবাইকে সাক্ষী রেখে বলতে চাই—বিএনপি ক্ষমতায় এলে যেমন বিএনপির নেতাকর্মীরা সম্মান ও নিরাপত্তা পাবে, তেমনি আওয়ামী লীগসহ অন্যান্য দলের নেতাকর্মীরাও সমান মর্যাদা ও নিরাপত্তা ভোগ করবেন। কারণ আমরা সবাই এই এলাকারই সন্তান।”

মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপজেলা ও থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

এর আগে বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল